রাজনীতিবিদদের সাথে ইফতার করলেন খালেদা জিয়া
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২৩:১৩
রাজনীতিবিদদের সাথে ইফতার করলেন বিরোধী দলীয় নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাজনীতিবিদদের সন্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করেন খালেদা জিয়া।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। ইফতার মাহফিলে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ অংশগ্রহণ করেনি।
মঞ্চে খালেদা জিয়ার সাথে উপস্থিত ছিলেন বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাপা’র কাজী জাফর আহমেদ, রুহুল আমিন হাওলাদার, জামায়াতের নায়েবে আমির নাজির আহমেদ, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামি, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, জাগপার শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, এনডিপির গোলাম মূর্তজা, বাংলাদেশ ন্যাপর জেবেল রহমান গানি, জেএসডির আসম আব্দুর রব, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, পিপলস লীগের গরিবে নেওয়াজ, ইসলামিক পার্টির আব্দুল মুবিন, ন্যাপ ভাসানির আনোয়ারুল হক, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, মুসলীম লীগের এএইচ এম কামরুজ্জামান, জামায়াতের আব্দুল হালিম, ড. আব্দুল্লাহ মো. তাহের, মুফতি মো. ওয়াক্কাস, খেলাফত মজলিশের সুরা সদস্য ফরিদ হোসেন, হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর মোহাম্মদ কাসেমি, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিশের সুরা সদস্য ফরিদ হোসেন, মাহী বি চৌধুরী, জাতীয় পার্টির আবু হোসেন বাবলা, মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি আবুল কালাম আজাদসহ আরো অনেকে।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মইন খান, মে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।