এ বছরেই লেডি গাগার নতুন অ্যালবাম

ফ্যাশনখ্যাত বিশ্বের জনপ্রিয় পপ তারকা লেডি গাগা তার নতুন অ্যালবাম ‘আর্টপপ’ এ বছরেরই নভেম্বরে প্রকাশ করতে যাচ্ছেন। বিষয়টি লেডি গাগা তার ব্যক্তিগত ওয়েব সাইট ও সোশাল নেটওয়ার্কিং পেজের মাধ্যমে নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১১ সালে ‘বর্ন দিস ওয়ে’ শিরোনামে লেডি গাগার সর্বশেষ অ্যালবাম প্রকাশ হয়। এবারের অ্যালবামটি হবে লেডি গাগার চতুর্থ অ্যালবাম। এবারের অ্যালবামের সাথে একই দিনে তিনি আরও নতুন কিছু চমক দেখাবেন শ্রোতা-ভক্তদের। নভেম্বরের ১১ তারিখেই লেডি গাগা প্রকাশ করবেন তার এই ‘আর্টপপ’ অ্যালবামটি।