‘রাত বিরাতে’র ৩০০তম পর্বে আপেল মাহমুদ
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ১৯:৫১
ভিন্নধর্মী স্ট্রিট শো ‘রাত বিরাতে’-এর আজকের ৩০০তম পর্বে অতিথি সংগীতশিল্পী আপেল মাহমুদ। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতি বিজড়িত স্থানে বেড়িয়েছেন এবং গেয়ে শুনিয়েছেন কয়েকটি গান। কণ্ঠশিল্পী সাহেদের উপস্থাপনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে।