আরশাদের চুম্বন প্রসঙ্গ
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ১৯:৫২
ইশকিয়া ছবিতে বিদ্যা বালানের আরশাদ ওয়ার্সির চুম্বন দৃশ্য অনেকটাই ঝড় তুলেছিল বলিউডে। ‘ইশকিয়া’র পর সিক্যুয়েল ‘ঢের ইশকিয়া’ ছবিতেও রয়েছেন আরশাদ ওয়ার্সি, তবে নেই বিদ্যা বালান। তার জায়গায় কিছু চমক নিয়ে ‘ঢের ইশকিয়া’তে রয়েছেন মাধুরী দীক্ষিত আর হালের সেনসেশন হুমা কোরেশি। আগের পর্বের ধারাবাহিকতায় হুমা কোরেশির সাথে ফের চুম্বন দৃশ্যে অংশ নিয়েছেন আরশাদ। তবে এবারের চুম্বনদৃশ্যটি নাকি আগেরটার মতো ঝড় তুলবে না। এমনটিই জানিয়েছেন আরশাদ ওয়ার্সি। তবে সামগ্রিকভাবে ‘ঢের ইশকিয়া’ যে সাফল্যের জোয়ার নিয়ে আসবে, সে বিষয়ে তেমন একটা সন্দেহ নেই তার।