গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ১৯:৫৫
প্রয়োজন ফুরিয়ে যাওয়ার কারণে কিংবা অকেজো হয়ে যাওয়ার কারণে যে ইলেকট্রনিক্স সামগ্রীগুলো আমরা ফেলে দিই কালক্রমে সেগুলোই পরিবেশের জন্য বাড়তি জঞ্জাল হয়ে দেখা দেয়। আর তাই বিশ্বের অনেক দেশেই এগুলোকে বেশ আয়োজন করে রিসাইক্লিং বা পুনরায় ব্যবহার উপযোগী অন্য কোনো উপাদানে রূপান্তরিত করার চেষ্টা করা হয়। মজার বিষয় হলো, রিসাইক্লিংয়ের এই উদ্যোগ নিয়েও গিনেজের পাতায় রয়েছে ব্যতিক্রমী এক রেকর্ড। আর একই সাথে ৪৭৪,২২৭ কেজি (প্রায় ১০৪৫,৪৯১ পাউন্ড) ইলেকট্রনিক্স সামগ্রী রিসাইক্লিংয়ের মাধ্যমে এই রেকর্ডটি গড়ে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান টেক কালেক্টের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রিসাইক্লিং প্লাটফর্ম। মূলত পুরোনো কম্পিউটার, কম্পিউটার অ্যাকসেসরিজ, প্রিন্টার ও টিভি’র মতো নানা ধরনের বাতিল ইলেকট্রনিক্স সামগ্রী সংগ্রহ করে রিসাইকেল করার মাধ্যমে সবচেয়ে বড় এই রিসাইক্লিং উদ্যোগের রেকর্ড স্থাপিত হয় এবং এ জন্য টেক কালেক্টের পক্ষ থেকে সচেতনতা গড়ে তোলার জন্য প্রায় ৪,৮০,০০০ ছাপানো বুলেটিন বিতরণ করা হয়।