বিইএমইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিইএমইএ) ‘১৫তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল’ শনিবার রাজধানীর আগারগাঁও-এর এলজিইডি ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিইএমইএ সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিইএমইএ’র যুগ্ম-অর্থ পরিচালক আব্দুল বাছিত। বার্ষিক সাধারণ সভায় সমিতির অডিট রিপোর্ট, বাজেট ও বার্ষিক কর্মকাণ্ডের রিপোর্ট উপস্থাপিত ও অনুমোদন হয়। এছাড়া সমিতির আসন্ন নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন ও বর্তমান ব্যবসায়িক অবস্থা নিয়ে মুক্ত আলোচনা হয়। —প্রেস বিজ্ঞপ্তি