গৌরনদীতে গ্রামীন দুঃস্থ নারীদের চেক বিতরণ

গতকাল শনিবার গৌরনদীতে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নিয়োজিত (আরইআরএমপি) গ্রামীণ দুঃস্থ নারীদের মাঝে জমাকৃত সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকৌশলী বজলুর রশিদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খান। বিশেষ অতিথি ছিলেন আরইআরএমপি প্রজেক্টের সোসিওলজিষ্ট মোঃ জহুরুল ইসলাম, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামালউদ্দিন। বক্তব্য রাখেন গৌরনদীর আরইআরএমপি প্রজেক্টের কো-অর্ডিনেটর মোঃ দেলোয়ার হোসেন, ইসরাত জাহান প্রমুখ। শেষে ৬৯ জন দুঃস্থ মহিলার মাঝে তাদের ৫ বছরের জমাকৃত সঞ্চয়ী টাকার চেক বিতরণ করা হয়। প্রত্যেক নারী শ্রমিক ৬৮ হাজার ৩২৩ টাকার চেক পান।