গোদাগাড়ীতে সরকারি হলো ৭৯ প্রাইমারি স্কুল

রাজশাহীর গোদাগাড়ীতে ৭৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। বিদ্যালয়গুলো জাতীয়করণে শিক্ষকরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। জাতীয়করণ বিদ্যালয়গুলো হচ্ছে- কমলাপুর, বিএল জাগরনী, বালিগ্রাম, মুক্তিনগর, গোলাইলাল মোহাম্মদ, মহাদেবপুর তিলাহারী, দরগাপাড়া হালিমা মঞ্জুর, ভাগাইল, উজানপাড়া, সুরসনীপাড়া, ভূষণা, মসড়াপাড়া, ব্রাহ্মণগ্রাম, বিলাসী, দুধাই, নলত্রী, কানাইডাঙ্গা-১, সাগুয়ান, রসুলপুর কুমেদপুর, বিজয়নগর সামাউক, ইজ্জাতন নেসা মাধবপুর, উত্তর শাকপাল, ধনঞ্জয়পুর, ঘিয়াপুকুর, লস্করহাটি, রাহী ঝিরকুপাড়া, সিমলা, কেশবপুর, প্রসাদপাড়া, সমাসপুর, দক্ষিণ নির্মলচর, সাধারীপাড়া, আলোরদিশারী, গুনিগ্রাম, উপরবিল্লী, মাছমারা, আইহাই, দিয়াড় মানিকচক বোয়ালমারী, ডাইংপাড়া হাজীপাড়া, সারাংপুর কাচারীপাড়া, তুলসীপুর, তালাই ছাতনীপাড়া, ইটাহারী, সাঁকুড়া, মালকামলা, এনায়েতুল্লাপুর, দিয়াড় মানিকচক পশ্চিমপাড়া, ঘিয়াপুকুর নতুনপাড়া, রাঙ্গামাটি শাপলা, মির্জাপুর-১, মির্জাপুর-২, আষাড়িয়াদহ নতুনগ্রাম, বড় দৌলতপুর, নোন্দাপুর, বিলদুবইল, অনন্তপুর, ফরাদপুর, হরিশংকরপুর, সুন্দরপুর, উত্তর বাসুদেবপুর পদ্রবালা, আবিলন্দা, কান্তপাশার, অভয়া, ক্ষুদ্রশাওলা, নারায়ণপুর আদর্শ, পরমানন্দপুর, সেকেরপাড়া, সাহাব্দীপুর, কাদিপুর-১, চর আমতলা খাসমহল, কানাইডাঙ্গা-২, সোগুনা, পাকড়ী বংপুর মমিনপাড়া, সরদল, চান্দলাই খড়িবোনা, লালবাগ, আঁচুয়া, রামনগর, ফরিদপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাবিয়ার রহমান বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি হওয়ায় বিভিন্ন গ্রামের ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষা গ্রহণ নিশ্চিত হয়েছে। কানাইডাঙ্গার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, কি-যে আনন্দ হচ্ছে, সেটা হয়তো আপনাকে বুঝাতে পারবো না। এখন ছেলেকে নিয়ে ভালভাবে সংসার চালাতে পারবো।। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সানাউল্লাহ বলেন, রেজিস্ট্রেশনভুক্ত ৭৯টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হওয়া শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।