নিয়োগ বাতিলের দাবিতে স্কুলে তালা
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২১:০৪
নাটোর সদর উপজেলার পাইকোরদৌল আদর্শ বালিকা বিদ্যালয়ে দুইজন কর্মচারীর নিয়োগ বাতিলের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ বিদ্যালয় পরিচালনা কমিটিকে অবহিত না করে ভুয়া রেজুলেশনের মাধ্যমে প্রধান শিক্ষক জুলফিকার আলী লাইব্রেরিয়ান পদে এবং অফিস ক্লার্ক পদে নিয়োগ দিয়েছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী শনিবার এই অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নিয়োগে কোন অনিয়ম হয়নি।