ইউএনওর গাড়ির চাপায় শিশুর মৃত্যু
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২১:০৪
গতকাল রবিবার সকালে নীলফামারী-ডোমার প্রধান সড়কের হরিণচড়া শালমারা নামক স্থানে পাজেরো জিপের চাকায় পিষ্ট হয়ে ৬ বছর বয়সী তপন রায় নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু তপন কাঠ মিস্ত্রী সুরেশ বর্মনের ছেলে। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করায় বিকাল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় ডোমার উপজেলা নির্বাহী অফিসারের পাজেরো জিপ শিশু তপনকে চাপা দিয়ে দ্রুত নীলফামারী অভিমুখী চলে যায়।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।