তারেক ও মামুনের অর্থ পাচার মামলায় দুদকের কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২১:৩২
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলায় জব্দ তালিকা প্রস্তুতকারী দুদকের উপ-পরিচালক সৈয়দ তাহসিনুল হকের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। গতকাল রবিবার ময়মনসিংহ জেলার সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ওমর ফারুক ভুঁইয়ার জেরা শেষে এই সাক্ষী তার জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আসামিপক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া তাকে আংশিক জেরা করেন। এ সাক্ষীকে অবশিষ্ট জেরার জন্য আগামী ৩০ জুলাই দিন ধার্য করা হয়।