রংপুরে শফীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে নারী সমাজের বিক্ষোভ
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:৩৮
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহাম্মেদ শফীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে গতকাল রবিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রংপুরের প্রতিবাদী নারী সমাজ। নারীদের সম্পর্কে অশালীন ও কুরুচিপুর্ণ বক্তব্যের প্রতিবাদে গতকাল দুপুরে রংপুর প্রেসক্লাবের প্রতিবাদী নারী সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রচুর নারী অংশ নেয়। পরে এক বিক্ষোভ সমাবেশে রংপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট রেজিনা রাজ্জাক, নারী নেত্রী হাসনা চৌধুরী, মেজবাউন নাহার প্রমুখ বক্তব্য রাখেন।