বাঘায় ইউনিয়ন বিএনপি সভাপতির আওয়ামী লীগে যোগদান

রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সভাপতি আবুল কালাম আজাদ আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল রবিবার দুপুরে তিনি পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভাদু, উপজেলা যুবলীগের সভাপতি বাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি বজলুর করিম, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, আব্দুস সামাদ, আবুল হোসেন প্রমুখের উপস্থিতিতে বাঘা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দলীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ ছাত্র অবস্থা থেকে প্রথমে ছাত্রদল, এরপর যুবদল ও সর্বশেষ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।