মৃত্যুবার্ষিকী

সন্তোষ চক্রবর্তী বিশিষ্ট চিকিত্সক ডা. সন্তোষ চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ গ্রামের বাড়ি ফেনীর সুলতানপুরে শ্রাদ্ধ ক্রিয়াদি অনুষ্ঠিত হবে। শুভানুধ্যায়ীদের তার আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি ঢাকা জজ কোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী রাজীব চক্রবর্তীর শ্বশুর। মো. আফতাব উদ্দিন মাস্টার বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও সোনারগাঁও ভট্রপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন মাস্টারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভট্রপুর গ্রামে তার নিজ বাড়িতে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। আব্দুল হামিদ মফস্বল সাংবাদিকতার পথিকৃত্ অধুনালুপ্ত দৈনিক বার্তার সাংবাদিক ও চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আব্দুল হামিদ সরকারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামী শুক্রবার কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। মরহুম আব্দুল হামিদ দৈনিক সমকালের চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলনের পিতা।