শোক সংবাদ
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:৩৯
আবদুস সালাম
দৈনিক সকালের খবরের প্রধান সম্পাদনা সহকারী আবদুস সালাম (৬৭) গত শনিবার রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি সকালের খবর ছাড়াও কালের কণ্ঠ, আমার দেশ, যুগান্তর, মুক্তকণ্ঠ, জনকণ্ঠ ও অধুনালুপ্ত দৈনিক বাংলাসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘকাল সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আবদুস সালামের মৃত্যুতে সকালের খবর পরিবার গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মগবাজারের নয়াটোলায় গতকাল বাদ জোহর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
মো. শাহ আলম
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শাহ আলম (৪৯) গত শনিবার ঢাকা-বরিশাল মহাসড়কের পাঁচ্চরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার এবং ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মো. আতর আলী
দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. আব্দুল হাইয়ের মামা উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি সমাজসেবী মো. আতর আলী (৯৫) গত শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমেনা বেগম
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছা গ্রামের বাসিন্দা ও শিল্পপতি আ. রাজ্জাক খান ও আ. ওয়াদুদ খানের মা আমেনা বেগম (১০৪) গতকাল বার্ধক্যজনিত কারণে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৮ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রেজ্জাকুল হায়দার
নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক (অব.) প্রধান শিক্ষক ও সমাজসেবক রেজ্জাকুল হায়দার প্রকাশ বাচ্ছু মাস্টার (৬৫) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।