ন্যাশনাল পিপল্স পার্টির ইফতারে খালেদা জিয়া

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতারে অংশ নেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। গতকাল রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতারে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এমকে আনোয়ার, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. রেদওয়ানুল্লাহ শাহিদী, জাগপার শফিউল আলম প্রধান, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, ন্যাপের জেবেল রহমান গাণি, গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির খন্দকার গোলাম মুর্তজা, আলমগীর মজুমদার, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ডিএলের সাইফুদ্দিন মনিসহ ১৮ দলের শীর্ষ নেতারা।