চাঁদে জাতীয় পার্ক স্থাপন করবে যুক্তরাষ্ট্র!

চাঁদে জাতীয় পার্ক স্থাপনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির আইনপ্রণেতারা কংগ্রেসে এই পার্ক স্থাপনের জন্য একটি প্রস্তাব দিয়েছে। মূলত চাঁদে মার্কিন নভোচারীরা পা রেখেছেন। তাদের সেই স্মৃতি রক্ষা এই পার্ক স্থাপনের উদ্দেশ্য। আর এটি নির্মিত হলে পৃথিবীর বাইরের প্রথম পার্ক হবে এটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।অ্যাপোলো লুনার ল্যান্ডিং লিগ্যাসি অ্যাক্ট শীর্ষক এই বিলটি উপস্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিজ্ঞান, মহাকাশ এবং প্রযুক্তি কমিটি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংক্রান্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। চাঁদে অ্যাপোলো অভিযানকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বিলে বলা হয়, বিভিন্ন ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান চাঁদের জমি দখলের চেষ্টা করছে। তাই মার্কিন নভোযান অ্যাপোলোর অবতরণের স্থান সংরক্ষণ করা প্রয়োজন। এটি করতে সেখানে একটি পার্ক স্থাপন করা দরকার।