গাড়ি ও বাড়িতে সারসের হামলা!
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:৪৮
দিন রাত দরজা-জানালা বন্ধ। গাড়ির কাচও ঢেকে রাখতে হচ্ছে। কোনো মনুষ্য আক্রমণের ভয়ে এটা করছে না জার্মানির উত্তরাঞ্চলের শহর বারঘোজের বাসিন্দারা। পুরো গ্রীষ্ককালই এক ধরনের আত-ঙ্কের মধ্যে বাস করতে হচ্ছে একটা সারস পাখির আক্রমণের ভয়ে। খবর হাফিংটন পোস্টের।সারসটি বাড়ি এবং গাড়িতে হামলা করছে। দরজা-জানালা খোলা রাখলেই ঘরে ঢুকে কারো না কারো ওপর হামলা করছে পাখিটি। রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছে। বারঘোজ শহরের মেয়র আলরিচ কারস্টেন জানান, কমপক্ষে চারটি যানবাহন ধ্বংস হয়ে গেছে সারসের হামলায় যাতে ক্ষতি হয়েছে প্রায় ১৩শত মার্কিন ডলার। পাখি বিশেষজ্ঞরা বলছেন, সাদা রঙয়ের এই পাখিটি হয়তো মানুষগুলোকে শত্রু মনে করছে। তাই সে এক ধরনের আক্রমণাত্মক হয়ে উঠেছে। বাসিন্দারা এখন অপেক্ষা করছে শীতকালের। কারণ এই সময় পাখিদের গন্তব্যস্থল থাকে আফ্রিকা। আর পাখিটির চলে যাওয়াই তাদের শান্তিতে বসবাসের শান্তিপূর্ণ উপায়।