ডোমারে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডোমার-নীলফামারী সড়কে শালমারা নামের একটি স্থানে গতকাল রবিবার সকালে স্কুল ছাত্র অপূর্ব রায় (৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে রাস্তা পাড় হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল প্রায় সাড়ে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। সড়ক অবরোধকালে তারা নিহত অপূর্বের বিচারের দাবি করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর দাবী, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেই এ দুর্ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।