স্মরণীয় উক্তি

 হয় মানুষের মতো হুশ করে কথা বলো, নয়তো গবাদীপশুর মতো চুপ করে থাকো। - শেখ সাদী  সুন্দর করে কথা বলা একটা আর্ট। এই আর্ট আয়ত্তে থাকলে সহজে মানুষকে আপন করা যায়। - হেনরি ভন ডাইক  কথা বলার পর অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির আশঙ্কা থাকলে কথা না বলাই ভালো। - আব্রাহাম লিঙ্কন  শব্দ ব্যবহারের ক্ষেত্রে স্বার্থহীনতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। - কুইনটিসিয়ান  যে কথা কম বলে তাকে বোঝা মুশকিল। - জন সিমসন