ফোকাস

ভ্রমণ ও শুটিং

ঈদ এলেই তারকাদের হরদম ছোটাছুটি। বিন্দুমাত্র ফুরসত যেন তাদের নেই। তবে গেল কয়েক বছর ধরেই ঈদের অনুষ্ঠান মানেই নির্মাতারা ছোটেন একগাদা তারকাদের নিয়ে দেশের বাইরে। ছোট-বড় নাম না জানা সকলেই থাকেন সেই সফরে। জুনিয়র শিল্পীরা সেখানেই হয়ে যান লাইটম্যান কিংবা শব্দগ্রাহক। কেউ কেউ ক্যামেরার সহকারী। এমন সমবায় প্রক্রিয়ার কাজে শিল্পীরা বেশ একটা ভ্রমণউল্লাসের ভেতর দিয়েই শুটিং সারেন। তেমনই এক দৃশ্যে বর্তমান ওপরের ছবিটি। আজিজুল হাকিম, জয়া আহসান, জাহিদ হাসান, তারিনসহ একাধিক নাট্যকুশলী কোনো এক শুটিং ইউনিটে যাচ্ছেন একসাথে। বর্তমান সময়ের ঈদ শুটিংয়েরই যেন আরেকটি চেহারা এই ছবিটি।