টরন্টো মাত করল মেমোরি লেইন
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২০:৪২
নব গঠিত মেমোরি লেইন গানে গানে
টরন্টো মাত করল। মুগ্ধ হলো শ্রোতাদর্শক। বিশাল হলে ভীষণ গরম। তবু অধীর আগ্রহে গান শুনছে সবাই। ড্রাম, ঢোল, কিবোর্ড, গিটার প্রভৃতি যন্ত্রসংগীতের তালে তালে জ্বলছিল লাল-নীল-সবুজ-হলুদ বাতি। বাতির ঝিলিকের সাথে চলছে
কথা-সুর-ছন্দের খেলা। এভাবেই বিশপ মররোকো থামাস মেরটন ক্যাথলিক স্কুলের অডিটরিয়ামে কাটলো সাড়ে চার ঘণ্টা। শ্রোতাদের মন জয় করতে হারানো দিনের গান এবং এ সময়ের জনপ্রিয় গানের সমন্বয় মেমোরি লেইনের প্রথম আসর মেতে উঠল। যারা গান অংশ নিলেন তারা হলেন—আশিকুজ্জামান টুলু, শাহেদুল হুদা, টিনা, শেলী, টিটু, জিয়ান, লাবিবা, রেজোয়ানা প্রমুখ। বিরতির পূর্বে যাদের শুভেচ্ছা বাণী দেখানো হয়, তারা হলেন ঢাকা থেকে সংগৃহীত সৈয়দ আব্দুল হাদী, আলাউদ্দিন আলী, ফুয়াদ নাসের বাবু, হাসান প্রমুখ এবং টরন্টোর আলিমুজ্জামান। কনসাটের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিজান আহমেদ সার্বিক সম্পাদনায় লুবনা ইয়াসমিন। রাত ১১টায় শেষ গানের জন্য মঞ্চে আহ্বান করা হয় স্থানীয় সকল শিল্পীদেরকে। দর্শকের সারি থেকে একে একে অন্যান্য সকল শিল্পী মঞ্চে উঠে সমবেত কণ্ঠে গাইলেন মাকসুদুল হকের সেই জনপ্রিয় গান ‘মেলায় যাইরে’।