সমস্যায় পড়লেই বোরখার নিচে লুকিয়ে থাকে কংগ্রেস
..................... নরেন্দ্র মোদি
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২১:১৩
কংগ্রেস সরকার যখনই কোনো সমস্যায় পড়ে, তখনই সেক্যুলারিজমের (ধর্মনিরপেক্ষতা) বোরখার নিচে লুকিয়ে পড়ে, যেন বাস্তব কোনো সমস্যা নিয়ে কেউ তাদের কোনো প্রশ্ন করতে না পারে। রবিবার পুনেতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারণা কমিটি প্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রথম জনসভায় দেয়া ভাষণে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এ সময় জনসভায় উপস্থিত প্রায় ২০ হাজার সমর্থকের সামনে প্রবল আক্রমণাত্মক ভাষায় ক্ষমতাসীন কংগ্রেস পার্টি ও সরকারের কঠোর সমালোচনা করেন মোদি। কংগ্রেসের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “ক্ষমতায় আসার পর কংগ্রেস তার দেয়া প্রতিশ্রুতি ভুলে গেছে। কোনো প্রতিদান ছাড়াই জনগণের কাছ থেকে তারা শুধু নিয়ে চলছে।