সংবাদ কণিকা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২১:১৪
প্রাকৃতিক দুর্যোগে রোবট
প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ, জীবজন্তু ও অন্যান্য সম্পদ রক্ষা করার জন্য দুই হাত-পা বিশিষ্ট এবং চতুর্দিকে হাঁটতে সক্ষম রোবট বানাচ্ছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটি মার্কিন প্রতিরক্ষা গবেষণা প্রকল্পের আওতায় দুই মিটার দীর্ঘ রোবটটি তৈরি করা হয়েছে। রোবটটি জরুরি অবস্থায় আটটি কাজ করতে পারবে। আর এ কাজে ছয়টি টিম সফটওয়্যার উন্নয়ন করছে। অ্যাটলাসের রয়েছে দু’টি হাত ও পা এবং এটি চারদিকে হাঁটতে পারবে। এতে দ্রুতগতির নেটওয়ার্কিং সিস্টেম বিল্ট-ইন রয়েছে, যা প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকায় যোগাযোগ করতে পারে। —বিবিসি
কয়লার চুলা ছাড়ুন
এশিয়া, আফ্রিকা আর ল্যাটিন অ্যামেরিকার ঘরে ঘরে এখনো জ্বলে কয়লার চুলা। রান্নাবান্না হয় ঐ চুলাতেই। তবে এর ক্ষতিকর দিকে নিয়ে জার্মানির বন শহরে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ কাঠ বা কয়লার চুলায় রান্না করেন। এর ফলে নিজেরা মৃত্যুকে ডেকে আনেন, পরিবেশেরও ক্ষতি হয় প্রচুর। —ডয়েচে ভেলে
গ¬াক্সোস্মিথক্লাইনের ঘুষ
ব্রিটেনের সবচেয়ে বড় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ¬াক্সোস্মিথক্লাইনের কর্মকর্তারা ওষুধ বিক্রি বাড়াতে চিকিত্সক, হাসপাতাল কর্তৃপক্ষ ও সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছে চীন। —রয়টার্স