বাঁশখালী আসনের সীমানা নয়, নাম্বার পরিবর্তন
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:০০
চট্টগ্রাম-১৫ বাঁশখালী আসনটি এখন থেকে চট্টগ্রাম-১৬ আসন হিসেবে পরিচিত হবে। জাতীয় সংসদের ২৯৩ এবং চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনটির সীমানা পরিবর্তন না হলেও পরিবর্তন হয়েছে নাম্বারের। একই সাথে চট্টগ্রাম-১৪ সাতকানিয়া আসনটি চট্টগ্রাম-১৫, চট্টগ্রাম-১৩ চন্দনাইশ আসনটি চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১২ আনোয়ারা আসনটি চট্টগ্রাম-১৩, চট্টগ্রাম-১১ পটিয়া আসনটি চট্টগ্রাম-১২ এবং চট্টগ্রাম-১০ বোয়ালখালী আসনটি চট্টগ্রাম-১১ আসন হিসেবে পরিচিত হবে। নির্বাচন কমিশন ও বাঁশখালী উপজেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে। বাঁশখালী ইউএনও সাব্বির ইকবাল জানান, উত্তর বাঁশখালীর কিছু অংশকে আনোয়ারা এবং দক্ষিণ বাঁশখালীর কিছু অংশকে পেকুয়ার সাথে একিভূত করার যে গুজব রটেছে তা সত্য নয়।