প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:০১
গত ১৪ জুলাই দৈনিক ইত্তেফাক ‘ঘোড়াশালে মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাউন্সিলরদের’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন পৌর মেয়র শরিফুল হক। প্রতিবাদ পত্রে বলা হয়, প্রকাশিত সংবাদে বলা হয়েছে ঘোড়াশাল পৌরসভার পৌর পরিষদের সচিবের যোগসাজশে মেয়র মোটা অংকের ঘুষের বিনিময়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন পদে অযোগ্য কর্মী নিয়োগদান করেছেন। এতথ্য সম্পূর্ণ মিথ্যা। ৬ মাস আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন পদে ২৮ জনবল নিয়োগের অনুমোদন দেয়া হয়। সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ কার্যসম্পন্ন করা হয়।
এছাড়া সংবাদে উল্লেখিত গরু বাজার থেকে ১ কোটি টাকা খাজনা আত্মসাত্, ২ বছরে ১০ কোটি টাকা ব্যয়ে দোতলা বাড়ি নির্মাণ, টেন্ডার কমিটির সভা ছাড়াই টেন্ডার আহবান, সরকারি জায়গায় অবৈধ মার্কেট তৈরিসহ মেয়রের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।