জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএড ও অনার্স পার্ট-১ এর ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের বিএড পরীক্ষা এবং ২০১১ সালের স্নাতক (সম্মান) পার্ট-১ পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএড পরীক্ষায় এবছর ৯৫টি কলেজের মোট ৬ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৬ হাজার ১১৮ জন উত্তীর্ণ হন। পাসের হার শতকরা ৮৭ দশমিক ৯০ ভাগ। এদিকে ২০১১ সালের স্নাতক (সম্মান) পার্ট-১ পরীক্ষায় ২৪১টি কলেজের ২ লাখ ২২ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশ নেন। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www. nuadmission.info) এবং (www. nubd.info) থেকে পাওয়া যাচ্ছে।