ফুলপুরে কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি!

কাঁচা মরিচের ঝাল ছড়িয়েছে ময়মনসিংহের ফুলপুরে। একলাফে ১৬০ টাকা কেজিতে উঠেছে। জানা যায়, বৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় ও রোজা আসায় কাঁচা মরিচের দাম লাফিয়ে বাড়ছে। ১০ দিন আগেও দাম ছিল ৩০/৪০ টাকা। প্রতিদিন দাম বেড়েই চলছে। কাঁচা মরিচ বিক্রেতারা জানান, গত ৫ বছরের মধ্যে এটিই কাঁচা মরিচের সর্বোচ্চ দাম বৃদ্ধি। কয়েকজন ক্রেতা জানান, কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম এতই বাড়ছে যা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।