মির্জাপুরে অপহূত
মেয়ে আনতে গিয়ে
বাবা অপহূত
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:০৭
মির্জাপুর বিএনপির সদস্য ও মির্জাপুর সদরের কাঁচামাল ব্যবসায়ী সমিতির নেতা মো. রজ্জব আলী মৃধা (৫২) অপহূত হয়েছেন। এর আগে তার কন্যাকেও অপহরণ করা হয়েছে। গতকাল সোমবার রজ্জব আলীর পুত্র পাপন মৃধা অভিযোগ করেন, তাদের ধারণা অপহরণকারীরা তার পিতাকে ধরে নিয়ে হত্যা করেছে। রজ্জব আলী মৃধার গ্রামের বাড়ি উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। তার পরিবারের সদস্যরা জানিয়েছে, শুত্রবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে বলে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মা সিএনজি ফিলিং স্টেশনের সামনে তার কন্যাকে আনা হয়েছে। তাকে একা গিয়ে কণ্যাকে ফেরত আনতে বলা হয়। ফোনের কথা মোতাবেক মেয়েকে আনতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে তাঁর পুত্র পাপন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।