আত্রাইয়ে প্রতিবন্ধী
তছিরের সন্ধান তিন সপ্তাহেও মেলেনি
রানীনগর ( নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:১১
তিন সপ্তাহ ধরে নিখোঁজ নওগাঁর আত্রাইয়ের বাক প্রতিবন্ধী তছির উদ্দিনের সন্ধান মেলেনি। তছির উদ্দিন মন্ডল (৪৭) আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর গ্রামের মৃত লবাই মন্ডলের ছেলে। এদিকে একমাত্র উপার্জনক্ষম তছির উদ্দিন নিখোঁজ হওয়ার পর দীর্ঘদিন ধরে সন্ধান না পাওয়ায় তার পরিবারের সদস্যরা চরম হতাশায় রয়েছেন।
নিখোঁজের ভাই নাছির উদ্দিন জানান, গত ১৬ জুন সকালে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান না পেয়ে তার স্ত্রী মাছুদা বিবি গত ৩০ জুন আত্রাই থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের স্ত্রী মাছুদা বিবি বলেন, তার স্বামীর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, পরনে ছিল কালো রংয়ের পাঞ্জাবী ও চেক লুঙ্গি। কেউ তার খোঁজ পেলে ০১৭১৬৪৭৮৬২১ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য স্ত্রী মাছুদা বিবি অনুরোধ জানিয়েছেন।