তাজরীন ট্র্যাজেডিতে
নিহত দম্পতির
বাড়িতে এরশাদ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:১৪
রবিবার উপজেলার লতিবপুরে ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে নিহত দম্পতি শাহিন মিয়া ও জান্নাতির দুই নাবালক সন্তান সীমা (৯) ও জাকারিয়ার (৭) খোঁজ-খবর নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাপা সভাপতি মশিউর রহমান রাঙ্গা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মিঠাপুকুর উপজেলা জাপা সভাপতি ফখর-উজ-জামান জাহাঙ্গীর এবং স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে নিহত দম্পতির দুই নাবালক সন্তান সীমা ও জাকারিয়াকে নাতি-নাতনী বলে সম্বন্ধ করেন হুসেইন মুমম্মদ এরশাদ। এই দুই নাতি-নাতনীর লেখাপড়া থেকে শুরু করে বিয়ে না হওয়া পর্যন্ত সকল ব্যয় নির্বাহের ঘোষণা দেন এবং নাবালকদ্বয়ের বাস্তুভিটায় থাকার জন্য কুঁড়েঘরের স্থানে পাকাঘরের ভিত্তি স্থাপন করেন তিনি। গত ১৩ মে ওই বাড়ির উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।