বখাটের উত্পাতে
স্কুল ছাড়ল ছাত্রী
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ২২:১৫
মেয়েটি সপ্তম শ্রেণির ছাত্রী। সাদ্দাম নামে এক বখাটের কারণে তাকে ছাড়তে হয়েছে স্কুল ও গ্রাম। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের শিমুলহাটি গ্রামে। ওই গ্রামে একটি মাত্র হিন্দু পরিবার। আত্মীয়ের সূত্র ধরে ওই পরিবারের দীপু শীলের বাড়িতে থেকে মেয়েটি লেখাপড়া করতো।
একই গ্রামের হাবিবুর রহমান ফকিরের ছেলে সাদ্দাম (১৮) গত বৃহস্পতিবার মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন গ্রামে এক সালিশ বসে। সেই সালিশে নেতৃত্ব দেন চান্দুরা গ্রামের নজরুল, শিমুলহাটি গ্রামের হাসিম উদ্দিন, আলম, জসিম উদ্দিনসহ স্থানীয় মাতব্বররা।
তার পরিবারের দুই নারী সদস্য নিয়তি শীল ও সুনীতি বালা শীল জানান, মেয়েটি ঈশ্বরগঞ্জ এলাকার একটি স্কুলে লেখাপড়া করতো। ছাত্রী হিসেবেও ভালো ছিলো। মেয়েটির বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা এলাকায়। তার বাবা ঢাকায় বসবাস করায় আমাদের কাছে ছোট বেলা থেকে ছিলো। অপরদিকে অভিযুক্ত বখাটে সাদ্দাম ও তার বাবা হাবিবুর রহমান ফকিরকে বাড়িতে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে দীপু শীল সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যা ঘটছে তা মীমাংসাও হয়ে গেছে। মেয়েটিকে তার বাবার কাছে পৌঁছে দেয়া হয়েছে।