বিশিষ্ট নাগরিকদের সাথে খালেদা জিয়ার ইফতার

পেশাজীবী ও দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইফতার করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করেন বিএনপি প্রধান। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ইফতারে অংশ নেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এমএ মাজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান, সাবেক সচিব আসাফউদ্দৌলা, সাংবাদিক শফিক রেহমান, ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সদরুল আমিন ও অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ। সম্পাদক ও সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসা, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, সিনিয়র সাংবাদিক-কলামিস্ট মাহফুজ উল্লাহ, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, কালেরকণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, একুশে টিভি’র চেয়ারম্যান আব্দুস সালাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান নির্বাহী তৌফিক ইমরোজ খালেদী, ’৭১ টেলিভিশনের বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবীর, বিএফইউজে (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ। ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ সাবেক সভাপতি কাজী মুনিরুজ্জামান, বিজিএমইএ সাবেক সভাপতি ও স্কাইরিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের প্রধান উপদেষ্টা মোস্তফা গোলাম কুদ্দুস, ফজলুল হক, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, কণ্ঠশিল্পী আপেল মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী মনির খান, রিজিয়া পারভিন ও বেবী নাজনিন, ছড়াকার আবু সালেহ। অতিথিদের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দলের শীর্ষ নেতারা ইফতার করেন। ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।