আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ

আওয়ামী লীগের সংসদীয় দলের ২২তম জরুরি সভা আজ মঙ্গলবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ আওয়ামী লীগের সব সংসদ সদস্যকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।