ট্রাইব্যুনালের গেটে গোলাম আযমের আত্মীয়কে মারধর

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের এক আত্মীয়কে মারধর করেছে ক্ষুব্ধ লোকজন। গতকাল সোমবার গোলাম আযমের বিরুদ্ধে রায় ঘোষণার পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের গেটে এ ঘটনা ঘটে। জানা গেছে গোলাম আযমের ভাইয়ের মেয়ের ছেলে আবু সালেহ হামজা ট্রাইব্যুনালের ফটক থেকে বের হয়ে আসার সময় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করেন । তখন ক্ষুব্ধ হয়ে উপস্থিত লোকজন তাকে মারধর করে। পরে হামজা আবার ট্রাইব্যুনালের ভেতর চলে যান বলে প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান জানান।