লা রিভের ঈদ আয়োজন উদ্বোধন

 

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা সংলগ্ন হীরা টাওয়ারে অবস্থিত মেগা স্টোরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈদুল ফিতর ২০১৯ কালেকশন উদ্বোধন করেছে লা রিভ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করে ঈদ কালেকশনটি উদ্বোধন করেন মন্নুজান নার্গিস।

এবারের ঈদ কালেকশন নিয়ে তিনি বলেন, ‘ঈদুল ফিতর ২০১৯-এর পোশাকসমূহের মূল উপজীব্য অরিজিন, তথা উত্সমূল। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্র্যময় ছাঁট আনা হয়েছে এবারের পোশাক কালেকশন।’

তিনি আরো বলেন, ‘অন্যান্য দেশের মতো আমাদেরও রয়েছে নিজস্ব শিল্প ও সংস্কৃতি। বস্ত্রখাত আমাদের ঐতিহ্য। তুলা উত্পাদন থেকে সুতা কাটা, কাপড় বোনায় বাঙালি ছিল অতুলনীয়। তাও কেবল যেনতেন কাপড় নয়, উচ্চমানসম্পন্ন কাপড়ও বাঙালি সেই সময় থেকে বুনে আসছে। এমনকি তা বিভিন্ন দেশে রপ্তানিও যে হয়েছে, তার প্রমাণ মিসরের মমিতে পাওয়া মসলিন। লা রিভ এবারের ঈদ আয়োজনে মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি জামদানি মোটিফ নিয়েও বহুমাত্রিক কাজ করেছে।’