গরুর আঘাতে মানুষের মৃত্যু!

ব্রাজিলে গরুর আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘুমানোর সময় ছাদ ভেঙ্গে পড়ে এবং সঙ্গে সঙ্গে একটি গরু এসে তাকে আঘাত করলে এ ঘটনা ঘটে। খবর হাফিংটন পোস্টের। জাও মারিয়া ডি সুজা তার স্ত্রীকে নিয়ে বাসার শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। হঠাত্ করে তাদের ছাদ ভেঙ্গে পড়ে এবং তিন হাজার পাউন্ড ওজনের একটি গরু এসে তাদের আঘাত করে। এতে সুজা গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন। জানা যায়, পাশের একটি ফার্ম থেকে গরুটি পালিয়ে আসে এবং বাসার ছাদে ওঠে। বাসাটি পাহাড়ের ঘেষে অবস্থিত হওয়ার গরুটির ছাদে উঠতে সুবিধা হয়। গরুর ওজন ছাদের ধারনক্ষমতার চেয়ে বেশি হওয়ায় ছাদ ভেঙ্গে পড়ে। সুজার ভাই হোজে এম দিয়া জানান, শয়নকক্ষে এসে ঘুমানোর পরেও আপনার মৃত্যুর আশঙ্কা রয়েছে। তার মতে, কোনো গরুর আঘাতে তার ভাইয়ের মৃত্যু হয়নি। হয়তো ওই সময়টা তার জন্য অপ্রত্যাশিত ছিল যা দ্বারা তাকে পরীক্ষা করা হতে পারে।