রানা প্লাজা ক্ষতিগ্রস্তদের জন্য কানাডায় কনসার্ট ‘মেড ইন বাংলাদেশ’

সাভারে রানা প্লাজা ধ্বংসের মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সম্প্রতি মায়া ফাউন্ডেশন কানাডায় ‘মেড ইন বাংলাদেশ’ নামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করে। টরন্টোর আল গ্রীন থিয়েটারে অনুষ্ঠিত এই চ্যারিটির মাধ্যমে ৫ হাজার ৬৯৫ ডলার জোগাড় হয়। অনুষ্ঠানের শুরুতেই কিছু বাংলা, কিছু ইংলিশ এবং নিজেদের কিছু গান শুনিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন টরন্টোর লোকাল ব্যান্ড ‘দ্য ওপেনিং অ্যাক্ট’।