পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থি গ্রুপের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পার্বত্য চট্টগ্রামের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপের) তিনদিনব্যাপী জাতীয় সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসাকে সভাপতি ও তত্কালীন শান্তিবাহিনীর নেতা তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলেকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়েছে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।