জলের মেলা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ১৯:৩৬
উঠোন জুড়ে জলের মেলা,
আঁকাবাঁকা স্রোতের খেলা,
বৃষ্টি এলেবলে!
বিলে-ঝিলে শাপলা ফোটে
মধুর হাসি রঙিন ঠোঁটে
মিষ্টি রূপের ছলে!
ফুটল কদম ফুটল কেয়া
বর্ষাদিনে ভাসল খেয়া,
দৃষ্টি নদীর জলে!
বর্ষা আসে হর্ষ নিয়ে
দারুণ রূপে দেয় সাজিয়ে,
ইষ্টি কুটুম বলে।