গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২০:২৬
সম্প্রতি পানীয় বা খাদ্যসামগ্রীর ক্যান দিয়ে সবচেয়ে বড় পিরামিড তৈরির রেকর্ডটি নতুন করে নিজেদের নামে লিখিয়ে নিয়েছে আমেরিকার ক্র্যানফোর্ড টিন অ্যাডভাইসরি বোর্ড নামের একটি সংগঠন। আর ২৫,৫৮৫ টি ক্যান দিয়ে তৈরি করা এই পিরামিডটি প্রদর্শন করা হয় নিউজার্সি অঙ্গরাজ্যের ক্র্যানফোর্ড শহরে। বিশ্বের বৃহত্তম ‘ক্যান-পিরামিড’ হিসেবে গিনেজ কর্তৃপক্ষের স্বীকৃতি আদায় করে নেওয়া এই পিরামিডটির ভিত্তিভূমির আয়তন ছিল ৩.২০ মিটার বাই ৩.২০ মিটার (প্রায় ১০.৫ ফুট বাই ১০.৫ ফুট) এবং উচ্চতা ছিল ৪.৭১ মিটার বা ১৫ ফুট ৫ ইঞ্চি।