জোকস

 দুই মুরগির মধ্যে কথা হচ্ছে— : কি রে তোকে এত অসুস্থ দেখাচ্ছে যে। : আর বলিস না আমার মনে হয় ‘পিপল পক্স’ হয়েছে!  এক ভদ্রলোক ভীষণ সন্দেহবাতিক। তাই যখনই তিনি বাসায় ফোন করে স্ত্রীর সাথে কথা বলেন তখন ঠিক বিশ্বাস করতে পারেন না স্ত্রী বাসায় কি না। তো এমনই একদিন তিনি স্ত্রী’র মোবাইল ফোনে ফোন করে বললেন- : তুমি কি বাসায়? : হ্যাঁ (স্ত্রী’র জবাব) : তাহলে বাসার ডাইনিংয়ে রাখা ব্লেন্ডারটা চালিয়ে শব্দ শোনাও তো। স্ত্রী তাই করলেন। এরপর দিনও একই কাণ্ড! স্বামী ফোন করে এই কথা সেই কথা বলার পর স্ত্রী’র বাসায় থাকার প্রমাণ হিসেবে ব্লেন্ডারের শব্দ শুনতে চাইলেন। স্ত্রী’ও শোনালেন। সবশেষে তৃতীয় দিনে কি মনে করে যেন দুপুরে কাউকে কিছু না বলেই বাড়ি চলে এলেন। এসে দেখেন স্ত্রী বাসায় নেই। তখন বাড়ির কাজের মেয়েটিকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, ‘কি রে তোর ম্যাডাম কোথায় জানিস?’ ‘ও আফা তো একটু আগে ব্লেন্ডারখান সাথে লইয়া কই জানি গেল!’ উত্তর দিল কাজের মেয়েটি।  একবার এক খ্যাতনামা গোয়েন্দা লেখকের ইন্টারভিউ করতে আসলেন এক সাংবাদিক। জানতে চাইলেন কেন এতকিছু থাকতে তিনি গোয়েন্দা কাহিনীকে বেছে নিলেন এবং এর পেছনের গল্পটাই বা কী? লেখক বললেন, ‘আসলে আমি কিন্তু প্রথমে অন্য অনেকের মতোই সামাজিক গল্প আর প্রেমের উপন্যাস নিয়েই লেখালেখি শুরু করেছিলাম। কিন্তু সেই গল্প আর উপন্যাসগুলো ছাপানোর জন্য প্রকাশক খুঁজতে খুঁজতে একসময় গোয়েন্দা কাহিনীর লেখক হয়ে গেলাম!’