কোটালীপাড়ায় শিক্ষার্থী শিক্ষক ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২০:৫৩
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃতী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স অডিটেরিয়ামে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির শিক্ষা প্রকল্পের সহযোগিতায় বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম কমিটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম কমিটির সভাপতি সরওয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠািনে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির ম্যানেজার কাজল, শিক্ষা প্রকল্পের ম্যানেজার মানিক হালদার, শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, এসআইপিসি’র সাধারণ সম্পাদক জামাল হোসেন গাজী, শ্রেষ্ঠ শিক্ষক কৃষ্ণকান্ত সরকার, অভিভাবক প্রতিনিধি ফাহিমা খানম ও কৃতী শিক্ষার্থী প্রতিনিধি বাঁধন বণিক বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটিসহ পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার ৪৫জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।