৩য় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, আটক ৫ম শ্রেণির ছাত্র

নীলফামারীতে তৃতীয় শ্রেণির নয় বছরের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পঞ্চম শ্রেণির ছাত্র জয়ন্ত চন্দ্রকে (১৩) গ্রেফতার করেছে পুলিশ। জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের ছাত্রীর বাবা থানায় মামলা করলে গত রবিবার পুলিশ ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির ছাত্র জয়ন্তকে গ্রেফতার করে। মামলার অভিযোগে জানা যায়, ওই গ্রামের বিজয়চন্দ্র রায়ের ছেলে বাবুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র জয়ন্তচন্দ্র রায় গ্রামের খালে মাছ ধরছিল। এ সময় মামলার বাদীর মেয়ে একই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করে। থানা পুলিশ ও সাংবাদিকদের কাছে সে শ্লীলতাহানির কথা অস্বীকার করে বলে, এসবের আমি কিছুই বুঝি না বা জানি না। ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীলফামারী থানার ওসি আবু আক্কাছ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।