বরিশালে জোর করে বিয়ে দেয়ায় মামলা

কলেজ ছাত্র রফিকুল ইসলামকে অপহরণ করে বিয়েতে বাধ্য করায় তার পিতা বাদি হয়ে সোমবার আদালতে মামলা দায়ের করে। বাদি বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা আলাউদ্দিন খান অভিযোগ করেন তার ছেলে ডিগ্রী শেষবর্ষের ছাত্র রফিকুল ইসলামকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় একই এলাকার নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা। প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে গত ১২ জুলাই নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে লোকজন দিয়ে রফিকুলকে অপহরণ করে নিপা ও তার মা খাদিজা বেগম। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর এবং জোরপূর্বক বিয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর নেয়। বিয়ে শেষে তাকে নথুল্লাবাদ অংকুর কিন্ডার গার্টেনের সামনে ফেলে রাখা হয় বলেও অভিযোগে বলা হয়।