সাতক্ষীরায় স্ত্রী খুন স্বামী গ্রেফতার
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২০:৫৫
সাতক্ষীরায় পারিবারিক কলহের জের ধরে গত সোমবার ভোরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহত স্ত্রীর নাম সাবিকুন নাহার। সে সদর উপজেলার কুশখালী গ্রামের শওকত আলীর মেয়ে। এ ঘটনায় পুলিশ স্বামী মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মনিরুল কালিগঞ্জ উপজেলা সদরের গোলাম হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত সোমবার ভোরে শহরের কামালনগরের ভাড়াবাড়িতে সেহরীর পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কাঠের মুগুর দিয়ে মাথায় ও পিঠে আঘাত করলে স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। একই সাথে স্বামীকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করে। পুলিশ কাঠের মুগুরটি আলামত হিসেবে জব্দ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ওসি শাহজান খান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।