মির্জাপুরে আওয়ামী লীগ নেতার গণসংযোগ

পাঁচ সিটি নির্বাচনে ভরাডুবির পর দলকে চাঙ্গা করতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আওয়ামী লীগ ব্যাপক গণসংযোগ শুরু করেছে। উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের নেতৃত্বে গত কয়েক দিনে উঠান বৈঠকসহ ব্যাপক গণসংযোগ করেছে। গতকাল সোমবার মীর শরীফ মাহমুদ জানিয়েছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্ন এলাকায় কর্মী সমাবেশ ও গণসংযোগ করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মনির, মাহফুজুর রহমান কনক, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, তৌফিকুর রহমান তালুকদার রাজিব ও দপ্তর সম্পাদক জহিরুল হক জহির উপস্থিত ছিলেন। অপরদিকে দলকে সুসংগঠিত করতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন,সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন সুমন, মেজর (অবঃ) হাফিজুর রহমান হাফিজ ও অন্যান্য নেতারা বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিলে যোগদান করে।