এক কেজি মরিচে ২ কেজি পটল ফ্রি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২০:৫৬
উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়ায় রবি ফসল নষ্ট হয়ে যায়। বিশেষ করে কাঁচা মরিচের ক্ষেত সম্পূর্ণভাবে নষ্ট হওয়ায় হঠাত্ করে দাম বেড়ে যায়। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১শ’ ৫০ থেকে ২শ’ টাকা দরে। অপরদিকে হাইব্রিড জাতের পটল মাচার উপরে চাষ করায় সেগুলো নষ্ট না হওয়ায় উত্পাদন বেড়ে যায়। বাজারে বর্তমানে প্রতিকেজি পটল ২/৩ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা ক্রেতাদের কাঁচা মরিচ কিনতে আকৃষ্ট করতে ১ কেজি কাঁচা মরিচ কিনলে ২ কেজি পটল ফ্রি দিচ্ছে।