সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিনিধি সম্মেলন
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২১:১৭
৬০ ভাগ মহার্ঘ্য ভাতাসহ পাঁচ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে প্রতিনিধি সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল বিকালে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালেউদ্দিন সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, কার্যকরী সভাপতি মোয়াজ্জেম হোসেন, এমএ হান্নান, শাহাদত্ হোসেন শহীদ, হুমায়ুন কবির টুটুল, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, সেলিম ভুঁইয়া, কুতুবউদ্দিন সেলিম, সহ-সভাপতি মোঃ ছালজার রহমান, সৈয়দ ছারোয়ার হোসেন, সামছুল হক সুজন, আব্দুল মান্নান, ওবাইদুল্লাহ মজুমদার, আম্বিয়া বেগম পলি, আঃ মতিন, আঃ মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে ১৬ থেকে ৩১ জুলাই ঢাকা মহানগরীর আঞ্চলিক, বিভাগীয় শহরে, জেলা ও উপজেলায় প্রতিনিধি সভা, ১৯, ২০, ২১ জুলাই প্রতিদিন সকাল ১১টা হতে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ও অন্যান্য জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দু’ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন এবং ২৪ আগস্ট সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণার বিষয় পুনর্ব্যক্ত করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি