রোজাদারগণের রক্তের কোলেস্টেরল হ্রাস পায়
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২১:১৭
ইসলাম, আল কোরআন, সিয়াম ইত্যাদি নিয়ে বিশেষজ্ঞদের গবেষণার অন্ত নেই। সংযুক্ত আরব আমিরাতের একদল হূদরোগ বিশেষজ্ঞ গবেষণায় দেখেছেন রোজাদারগণের উচ্চ কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং বাড়ে প্রয়োজনীয় ভালো কোলেস্টেরল বা এইচডিএল। আর যাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাদের হার্ট এ্যাটাক, অন্যান্য হূদরোগের ঝুঁকিও কম থাকে। আর বিশেষজ্ঞগণ আরও দেখেছেন রোজাদারগণের কোলেস্টেরল হ্রাস পেলে সেই নিয়ন্ত্রিত কোলেস্টেরল সুষমখাদ্য ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় রমযানের পরও। তবে যাদের অতি উচ্চমাত্রায় কোলেস্টেরল আছে তাদের ওষুধ সেবনের বিষয় অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ